April 17, 2026, 7:39 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

যমুনার বালুচরে ব্যতিক্রমী প্রচারণা, ঘোড়ার গাড়িতে চড়ে ভোট প্রার্থনা

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, January 26, 2026
  • 80 সময় দেখুন

যমুনার বালুচরে ব্যতিক্রমী প্রচারণা, ঘোড়ার গাড়িতে চড়ে ভোট প্রার্থনা

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)

যমুনা নদীর বালুচর পাড়ি দিয়ে ব্যতিক্রমধর্মী উপায়ে ভোটারদের কাছে পৌঁছেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।

সোমবার সকালে প্রবাহমান যমুনা নদীর কারণে দিখণ্ডিত কুলকান্দি ইউনিয়নের পশ্চিম অংশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। নদী ও বিস্তীর্ণ বালুচর অতিক্রমের জন্য একমাত্র বাহন হিসেবে ঘোড়ার গাড়িতে চড়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই বলেন, দুর্গম এলাকায় এভাবে প্রার্থীর সরাসরি উপস্থিতি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD