রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব আন্তর্জাতিক কনফারেন্সে keynote speaker হিসেবে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালককে আমন্ত্রণ মেরিন ড্রাইভে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যুর খবর, নিখোঁজ আরও অনেকে সুন্দরবন উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে জীবন জীবিকা সংকটে লাখাইয়ে প্রথমবারের মতো আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষের শুভ সূচনা রামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহারে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে শিশু ও গো-খাদ্য বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা: পূজা ও পর্যটনে সর্বোচ্চ নিরাপত্তার ঘোষণা

মেরিন ড্রাইভে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যুর খবর, নিখোঁজ আরও অনেকে

কক্সবাজার প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দেখুন
২২

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাটোয়ারটেক এলাকায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্টে প্রায় ২৫ থেকে ৩০ জন পর্যটক অবস্থান করছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা রেস্টুরেন্টের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পাশাপাশি কয়েকজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা কত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

এ ঘটনায় নিখোঁজ পর্যটকদের দ্রুত সন্ধান, আহতদের চিকিৎসা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD