রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব আন্তর্জাতিক কনফারেন্সে keynote speaker হিসেবে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালককে আমন্ত্রণ মেরিন ড্রাইভে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যুর খবর, নিখোঁজ আরও অনেকে সুন্দরবন উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে জীবন জীবিকা সংকটে লাখাইয়ে প্রথমবারের মতো আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষের শুভ সূচনা রামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহারে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে শিশু ও গো-খাদ্য বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা: পূজা ও পর্যটনে সর্বোচ্চ নিরাপত্তার ঘোষণা

কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন
২৫

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে পৌরসভা।

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় শনিবার (১৭অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। কোথাও পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

কুলিয়ারচরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD