রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মোঃ ছিরুমিয়া,মুকসুদপুর প্রতিনিধি(গোপালগঞ্জ)
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৭১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস.জে.মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান,প্রযুক্তি,মহাকাশ গবেষণা,কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) এবং ভবিষ্যতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে নানা প্রশ্ন করে। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কৌতূহলী হয়ে জ্ঞান অর্জন, নিয়মিত অধ্যয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন,বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির উন্নয়নে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির,জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান,মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মণ্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া,মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস,প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা এবং সদস্য মিরান গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি,মহাকাশ গবেষণা সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD