বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১ খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করায়,এম পি দিপু ভুইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন, চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ পার্থশী নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খন্দকার মাহবুব হাসান দিপন এজলাসে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ, হাসপাতালে ভর্তি শিক্ষানবিশ আইনজীবী কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড থানচিতে সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে নতুন প্রকল্পের উদ্বোধনী সভা ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত, বাবু এমপির উন্নয়নের ধারায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মোঃ ছিরু মিয়া মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় কমলাপুর এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রিয়ান হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে নিহত রিয়ানের বাবা রিপন মোল্লা অভিযোগ করে বলেন, “মামলার আটক আসামি আরিফ ও মুরছালিন খেলা দেখার কথা বলে আমার ছেলে রিয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে বলে আমি অভিযোগ করছি। আমার ছেলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি আমার সন্তানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত বিচার এবং আসামি আরিফ ও মুরছালিনের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকরের দাবি জানাই।”

উল্লেখ্য, গত ২০ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের রিপন মোল্লার ছেলে।

ঘটনার পরদিন ২১ জুলাই সকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফ ও মুরছালিন নামে দুইজনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রিয়ান হত্যাকাণ্ডে কমলাপুরসহ পুরো মুকসুদপুর এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে রিয়ান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD