July 11, 2026, 7:13 pm
শিরোনাম :
কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির সংবাদ সম্মেলন বগুড়া শিবগঞ্জে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে মিজানুর রহমান মিজু গ্রেফতার রংপুরে আলুতে লোকসান বাদামে আশার আলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন”এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন বাউল ছালমা ভারী বর্ষণে থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রানী,সুন্দরবনের উদ্ধার হওয়া সেই বাঘিনী কোমরসমান পানিতে থমকে শিক্ষা: টুঙ্গিপাড়ায় ৩৬০ এতিম শিশুর বই-খাতা নষ্ট বগুড়া শেরপুর থেকে ট্রাক ভর্তি গরু ডাকাতি

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, July 11, 2026
  • 25 সময় দেখুন

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর,প্রতিনিধি (জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার  (১১ জুলাই)  সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান অভিযোগ করে বলেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য  সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতীর বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষুব্ধ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি  উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এসব অভিযোগ করেছেন। তার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে দল থেকে বহিস্কারের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, হামিদুর রহমান মলিন ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD