রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন
২৬

মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন

বিশেষ প্রতিনিধি

বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময় বিমানবন্দরে ধরা পড়েন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান আল রাজীব ও চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। তবে রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় জোর আলোচনা।
মাদককাণ্ডের অভিযোগে সরাসরি মুখ না খুললেও রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীন দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

মেহজাবীনের ভাষ্যমতে, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছেন, ঠিক তখনই আবার তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, বলে জানান মেহজাবীন। যা একেবারেই কাম্য নয়। আজকাল নারীরাই সহজ টার্গেট, এর পেছনে কে বা কারা আছে তা জানা নেই অভিনেত্রীর।

বর্তমানে মেহাজবীনের ওই পোস্টের মন্তব্যের ঘরটি বন্ধ রয়েছে। তাই চাইলেই সেখানে নিজেদের মতামত জানাতে পারছেন না নেটিজেনরা।

সময়ের পাঠকের জন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD