রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মরিচ্যা চেকপোস্ট  ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ সময় দেখুন
৩১

মোহাম্মদ গিয়াস উদ্দিন
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন আসামিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে এফডিএমএন মোঃ সাহেদ (১৯) নামে এক যুবককে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা অস্বীকার করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।

আটককৃত মোঃ সাহেদের বাড়ি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ (ব্লক জি-১৫), উখিয়া উপজেলার অন্তর্গত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD