রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ভারী বর্ষণে থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৫ সময় দেখুন
৫৮

উশৈনু মারমা
থানচি (বান্দরবান) প্রতিনিধি
টানা ভারী বর্ষণের ফলে ১১ জুলাই ২০২৬ তারিখে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকায় সড়ক যোগাযোগ আংশিকভাবে বিঘ্নিত হয়।
ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাড়াবাসির সহায়তায় ক্ষতিগ্রস্ত সড়ক থেকে মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণের কার্যক্রম শুরু করেন। বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ১৬ ইস্ট বেংগলের পাশাপাশি অক্লান্ত সহায়তা প্রদান করে চলছে ১৭ ইসিবি ব্যাটেলিয়ন। এছাড়া ২৩ কিলোমিটার এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিত করা হচ্ছে।
বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট ভূমিধস অপসারণ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণের নিরাপত্তা ও সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD