রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দীঘিনালায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন
২৯

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দীঘিনালায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)
প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ বিকাল ৩টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কনকনে শীত উপেক্ষা করে আয়োজকরা দরিদ্র, অসহায় ও শীতবস্ত্রহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার, যিনি এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। তিনি ভবিষ্যতেও ছাত্রসমাজকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কম্বল বিতরণে সহযোগিতায় বিশেষভাবে ছিলেন তাইজুল ইসলাম, কবির আহাম্মেদ, তন্ময় হাসান এবং খালেদ হাসান রবিন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দরভাবে কম্বল বিতরণ সম্পন্ন হয়।
এ সময় শীতবস্ত্র গ্রহণকারী অসহায় মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হয়ে দাঁড়াবে।
আয়োজকরা জানান, সমাজে বৈষম্যহীনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের অংশ হিসেবেই এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আগামীতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD