রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌকা যোগে শাহজাদপুর ভ্রমণ শেষে চামারী ইউনিয়ন পরিষদের আনন্দঘন পিকনিক কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসলামপুরে কাঁসা শিল্প উন্নয়ন কমিটি ঘোষণা- সভাপতি উত্তম কর্মকার,সম্পাদক মহাদেব কর্মকার ‎বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন ‎ ‎ মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান ‎ খাগড়াছড়ি থানার নতুন ভবনের শুভ উদ্বোধন, পাহাড়ের নিরাপত্তায় নতুন দিগন্ত কিশোরগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল এক শিক্ষার্থীর,উদ্ধার করতে গিয়ে দেখেন তার নিজেরই ছেলে কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটার রাস্তার বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি ‎

‎বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন ‎ ‎

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট,প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭ সময় দেখুন

বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী খুন হয়েছে।’

‎শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী এলাকার তেঁতুলতলায় এই ঘটনা ঘটে।’

‎নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।’

‎রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।’

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল আরেফিন জানান, রাতে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

‎জানা গেছে,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের আসল কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD