রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বরগুনার আমতলীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দেখুন
৫৬

বরগুনার আমতলীতে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খাল থেকে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের মরদেহ আড়পাঙ্গাশিয়া খালে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়,অর্ধগলিত পোকায় ধরা অজ্ঞাত ওই যুবককে মরদেহ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে এলাকার কেউ অজ্ঞাত মরদেহটি চিনতে পারেনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হুসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

ওই বিষয়ে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD