শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ চাঁদপুরে কাজ শেষ হওয়ার আগেই ফাটল, প্রশ্নের মুখে ২ কোটি ২০ লাখ টাকার সেতু বৃক্ষরোপণ করে তারাগঞ্জে সাবেক সেনা সদস্য আমির আলীর নির্বাচনী প্রচারণা শুরু দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১জন আসামীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ইস্কফ সিরাপ এবং যৌন উত্তেজক সিরাপ আটক।। দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩ সুন্দরবনের অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত বড়ইয়ার প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ কুমিল্লা সদর দক্ষিণ থেকে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বড়ইয়ার প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ

আলমগীর শরীফ,ঝালকাঠি প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৩৬

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের (বড়ইয়া বাজার সংলগ্ন) হাওলাদার বাড়ির জাহাঙ্গীর হাওলাদার ও লিটন হাওলাদারের ভাগীনা এবং মো: রুস্তম আলী হাওলাদার এর বড় পুত্র (সোহেলের বড় ভাই) মো: জুয়েল হাওলাদার (প্রবাসী জুয়েল) (৪০) ১৭জুলাই-২০২৬ ইং রাত আনুমানিক ৪টার সময় সরূপকাঠি শশুর বাড়ীতে স্ট্রোক করে ইন্তেকাল করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
মরহুম জুয়েল পর্যায়ক্রমে প্রায় ১৬ বছর প্রবাসে ছিলেন, গত ২২ দিন পু্র্বে দেশে আসে এবং স্ত্রী-পুত্র নিয়ে দু,দিন আগে শশুর বাড়ী বেড়াতে যান। এমতাবস্থায় উল্লেখিত সময়ে স্ট্রোক করলে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন!
অতঃপর স্বজনরা মরদেহ নিজ বাড়ীতে নিয়ে এসে একই দিন বিকাল ৬ ঘটিকায় (বাদ আসর) স্থানীয় বড়ইয়া কাছারীবাড়ী বাজার জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
উক্ত জানাজায় হাজার হাজার মুসুল্লিরা অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD