রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি’র চেয়ারম্যান হামিদ রানা

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
৪৪

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আবদুল হামিদ রানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিসিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মহিউদ্দিন মাহী, সহ-সভাপতি সুলতান ভূঁইয়া, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব হাসিনা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং পার্বত্য অঞ্চলে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল হামিদ রানা বলেন, “পিসিএনপিকে আমরা ইতিমধ্যেই ফ্যাসিস্টমুক্ত করেছি। পাহাড়ের সকল জনগোষ্ঠীর মাঝে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করাই পিসিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে।”
বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি,সম্প্রীতি এবং সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে পিসিএনপির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD