রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নীলফামারীর জলঢাকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

শাহীনুর রহমান,নীলফামারী প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৮৫

নীলফামারীর জলঢাকায় ২০২৫-২০২৬ অর্থ বছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।​আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
​উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম। এ সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে উপজেলার মোট ৯৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। পুনর্বাসন কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে উন্নত মানের সবজি বীজ : মিষ্টি কূমড়া, বেগুন, লাঊ, চালকুমড়া, পুইশাক, শসা,কলমিশাক,ও প্রয়োজনীয় রাসায়নিক সার: ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এম ও পি।
​উদ্বোধনকালে প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো সংকটে কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এই পুনর্বাসন প্রণোদনা ভূমিকা রাখবে। সঠিক নিয়মে এই বীজ ও সার ব্যবহার করে কৃষকরা যেন উপকৃত হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”​সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান জানান, প্রকৃত প্রান্তিক কৃষকদের তালিকা যাচাই-বাছাই করেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উপজেলা কৃষি বিভাগ সব সময় চাষিদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
​বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সুফলভোগী কৃষকেরা। তারা জানান, সঠিক সময়ে এই প্রণোদনা পাওয়ায় তাদের চাষাবাদের খরচ অনেকটাই কমে যাবে, যা আগামীতে ভালো ফলন ঘরে তুলতে সাহায্য করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD