রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নীলফামারীতে হোটেলে বাসি খাবার সংরক্ষণ: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৯ সময় দেখুন
২৮

নীলফামারীতে হোটেলে বাসি খাবার সংরক্ষণ: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার

নীলফামারীতে বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে নীলফামারী শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
অভিযানকালে ডিপ ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, কালিতলা এলাকার ঢাকাইয়া হোটেলকে ৭ হাজার টাকা এবং মদন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি জরিমানার অর্থ পরিশোধ করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD