রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নিখোঁজ নাকি হত্যাকাণ্ড? জামালপুর সদরের পুর্বপাড় দিঘুলী গ্রামের এক সন্তানসহ গৃহবধূ নিখোঁজ।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬১ সময় দেখুন
৭৪

নিখোঁজ নাকি হত্যাকাণ্ড? জামালপুর সদরের পুর্বপাড় দিঘুলী গ্রামের এক সন্তানসহ গৃহবধূ নিখোঁজ।

বিশেষ প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এক সন্তানসহ লাকী আক্তার (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) পূর্বপাড় দিঘুলী এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিখোঁজ হওয়ার ৫ দিন পার হলেও কোনো সন্ধান না পাওয়ায় লাকীর পরিবারের দাবি—তাঁকে হত্যা করা হয়েছে।

নিখোঁজ লাকী আক্তার সরিষাবাড়ী উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর (পলু) মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, লাকীর স্বামী খোরশেদ আলমের ছেলে রবিন মিয়া (২৭) পেশায় একজন পিকআপ ড্রাইভার। ঘটনার দিন রবিন গাড়ি নিয়ে ঢাকা চলে যান। এরপর দিন থেকেই লাকী আক্তার তাঁর একমাত্র কন্যাসন্তানসহ নিখোঁজ হন।
নিখোঁজ লাকীর পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁদের দাবি, এটি সাধারণ কোনো নিখোঁজ হওয়ার ঘটনা নয়।
লাকীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, লাকীকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করা হয়েছে।
তারা জানান, রবিন ঢাকায় যাওয়ার পর থেকেই লাকী ও তাঁর সন্তানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না এবং তাঁদের ফোনও বন্ধ রয়েছে।
বর্তমানে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। নিখোঁজ গৃহবধূ ও তাঁর শিশু সন্তানের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD