রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ,(পঞ্চগড়) প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
৬৯

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, জরুরি বিভাগে পর্যাপ্ত ডাক্তার না থাকা, পরিচ্ছন্নতা কর্মীর অভাব এবং গুরুত্বপূর্ণ পদে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে কর্মরত জনপ্রিয় চিকিৎসক ডা. আবু নোমান মোহাম্মদ ইফতেখারুল তৌহিদের বদলির খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক নেই। বিশেষ করে জরুরি বিভাগে চিকিৎসক সংকটের কারণে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়াও টিওসো (TO & SO) পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলাবাসীর ভাষ্য, ডা. আবু নোমান মোহাম্মদ ইফতেখারুল তৌহিদ একজন দক্ষ, মানবিক ও রোগীবান্ধব চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন। তাই এই সংকটময় সময়ে তাঁর বদলি কার্যকর হলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতির আশঙ্কা করছেন তারা।

এ কারণে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ না হওয়া পর্যন্ত ডা. আবু নোমান মোহাম্মদ ইফতেখারুল তৌহিদের বদলির আদেশ স্থগিত বা বাতিল করা হোক। একই সঙ্গে শূন্য পদগুলো দ্রুত পূরণ করে জরুরি বিভাগসহ হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, একটি সীমান্তবর্তী উপজেলার হাজার হাজার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এখন সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD