রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দিনাজপুর ডিবির অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭০ সময় দেখুন
২৫

দিনাজপুর ডিবির অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে আত্মগোপনে থাকা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে জেলা ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় দায়েরকৃত একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া অপর একটি মামলায় তাকে অভিযুক্ত করে পিবিআই, দিনাজপুর কর্তৃক ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD