রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ সময় দেখুন
২২

দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের

বিশেষ প্রতিনিধি
জামালপুর সদরের ডোয়াইলপাড়া এলাকায় এক প্রতিবেশী পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লুৎফর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুয়াইলপাড়া এলাকার মজিবর মন্ডলের ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে প্রতিবেশী সিএনজি চালক মঞ্জু মিয়ার স্ত্রীর দীর্ঘ ছয় মাস ধরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, লুৎফর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। লুৎফরের একটি মুরগির খামার থাকার সুবাদে সেখানে যাতায়াতের পথেই এই অনৈতিক সম্পর্কের সূত্রপাত হয়।
সম্প্রতি ওই গৃহবধূ অসুস্থ বোধ করলে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযুক্ত লুৎফর রহমানের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি এই অপকর্মে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।

অভিযোগ উঠেছে, গত রাতভর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালিয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় জনগণের দাবি, লুৎফর রহমান এলাকায় মাদকসেবী ও নারীলোভী হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুৎফর পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে তার বিচার করা হোক।”
ভুক্তভোগী গৃহবধূর বাবা সুজন মিয়া বলেন, “আমার মেয়ের জীবন যারা নষ্ট করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কোনো আপস চাই না, শুধু ন্যায়বিচার চাই।”
বর্তমানে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD