রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

থানচিতে ভোটের হাওয়া গরম: বলি বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ সময় দেখুন
৩০

থানচিতে ভোটের হাওয়া গরম: বলি বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
উশৈনু মারমা

থানচি (বান্দরবান) প্রতিনিধি

৩১জানুয়ারী২০২৬খ্রী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে থানচি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র বলি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বাজারের ব্যস্ত সময়েও বিএনপি নেতাকর্মীরা সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা দলীয় বার্তা পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন। ছবিতে দেখা যায়, নেতাকর্মীরা সরাসরি মানুষের হাতে লিফলেট তুলে দিচ্ছেন এবং আন্তরিকভাবে মতবিনিময় করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ মংশৈম্রাই (মংশৈ)মারমা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। বলি বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরা হচ্ছে।
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতা ক্যসাউ মারমা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এ পরিস্থিতি পরিবর্তনে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে দেশ এগিয়ে যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়লেও বলি বাজারে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই লিফলেট গ্রহণ করে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
বিএনপি নেতা মংসিংউ আরো জানান, সামনে থানচি উপজেলার প্রতিটি ইউনিয়ন, হাট-বাজার ও প্রত্যন্ত এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচারণা কার্যক্রম চালানো হবে। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD