রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৭ কৃষক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৮ সময় দেখুন
৫৯

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজার বাজার সেট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৭ কৃষক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন থানচি উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ক্যসাউ মারমা, বিএনপির প্রবীণ নেতা মংশৈম্রাই মারমা, বিএনপি নেতা মংসিংউ মারমাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু প্রদান করা হয়।
বন্যার পর ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও কৃষি কার্যক্রম স্বাভাবিক করতে আরও সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD