May 15, 2026, 11:44 am
শিরোনাম :
তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জামালপুরের সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ জামালপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে সভা জনগণের ভোটে নির্বাচিত হয়েও কেন ঘরে বসে কাজ? ভেঙে পড়েছে গ্রামীণ জনসেবা! জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের ‘বিপরীত চাল! গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, নিহতরা গোপালগঞ্জের বাসিন্দা প্রবাস জীবনের ইতি টেনে খামারে সফলতা, টুঙ্গিপাড়ার নাজিম মুন্সীর স্বপ্ন এখন দেশের মাটিতে

তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, May 15, 2026
  • 35 সময় দেখুন

তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে “তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচি”র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ই মে) উপজেলার পারঝনঝনিয়া, ডুমুরিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এস এম জিলানী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জহিরুল আলম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, খাল খনন ও পুনঃসংস্কারের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদ উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত খালগুলো পুনরুদ্ধার করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন ভাবনার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি কৃষকরা সেচ সুবিধা পেয়ে অধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বহু বছর ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে এলাকার কৃষি ও পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। পুনঃসংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD