রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

তারাগঞ্জে বসতবাড়িতে হামলা, তালা ঝুলিয়ে দম্পতিকে উচ্ছেদের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৬ সময় দেখুন
২৮

তারাগঞ্জে বসতবাড়িতে হামলা, তালা ঝুলিয়ে দম্পতিকে উচ্ছেদের অভিযোগ

আরিফ শেখ
রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক দম্পতির ওপর সংঘবদ্ধ হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর বসতবাড়িতে তালা ঝুলিয়ে তাদের উৎখাত করে। বর্তমানে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা বালাবাড়ি বাজারে বাসা ভাড়া নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী মোঃ আনিছুল হক (৫০) দাবি করেন, তিনি ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তবে একই গোষ্ঠীর প্রভাবশালী আত্মীয়দের একটি পক্ষ শুরু থেকেই ওই জমির দখল নিতে চাপ সৃষ্টি করে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষের অনমনীয় অবস্থানের কারণে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

থানায় দাখিল করা অভিযোগে বলা হয়, গত ৮ এপ্রিল ২০২৬ দুপুরে আনিছুল হক ও তার স্ত্রী ইকরচালী ইউনিয়নের উত্তর হাজিপুর চৌকিদারপাড়ার বাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তারা বাড়ি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে, যা পরিস্থিতিকে দ্রুত সংঘর্ষে রূপ দেয়। পরবর্তীতে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

আনিছুল হক অভিযোগ করে বলেন, তার স্ত্রীর ওপর প্রকাশ্যে শ্লীলতাহানি চালানো হয় এবং তাকে রক্ষার চেষ্টা করলে তাকে ফেলে দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় শুধু শারীরিক নির্যাতনই নয়, আর্থিক ক্ষতির অভিযোগও উঠে এসেছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হামলার সময় তার পকেট থেকে বেশিকিছু টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বসতবাড়ির গেট ও সীমানা ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুল মালেক বলেন, “আমরা গিয়ে দেখি ওদের ওপর একসাথে কয়েকজন হামলা করছে। বাধা দিতে গেলে আমাদেরও ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি খুবই ভয়াবহ ছিল।”

অন্য সাক্ষী মোছাঃ সাবানা বেগম বলেন, “ওই মহিলার সঙ্গে যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা দ্রুত না গেলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্তরা বাড়িতে তালা ঝুলিয়ে দেয়, যা নিয়ে এলাকায় আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার কারণে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকায় ফিরে যেতে পারছে না বলে জানা যায়।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD