রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

তারাগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪১ সময় দেখুন
৮৪

তারাগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

পরিবেশ রক্ষা এবং কৃষি জমির সংরক্ষণের লক্ষ্যে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২৮ ডিসেম্বর বিকেলে পরিচালিত তিনটি পৃথক অভিযানে দু’জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

প্রথম অভিযানটি সয়ার ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্টে উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এতে জড়িত মো. রশিদুল ইসলাম (৩৬), নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষ্মণপুর চড়কপাড়া গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় অভিযানটি খিয়ারজুম্মা বাজার এলাকায় চালানো হয়, যেখানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রস্তুতির সময় একজনকে ধরা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

তৃতীয় অভিযানটি কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলার ঘাটে পরিচালিত হয়। এখানে কোনো অপরাধী বা সরঞ্জাম পাওয়া যায়নি, তবে এলাকাবাসীকে অবৈধ বালু উত্তোলন না করার জন্য সতর্ক করা হয়েছে।

ইউএনও মোনাববর হোসেন জানান, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD