রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ডিমলায় ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭৯ সময় দেখুন
৩১

ডিমলায় ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেট ও ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের ঝগড়ুর টাড়ীর কাছে একটি ভুট্টাখেতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের সরঞ্জাম পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পুলিশের পোশাক, নেমপ্লেট, সিমকার্ড এবং একটি ধারালো চাকু।

নির্জন স্থানে এসব সরঞ্জাম উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী চক্র বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা অপরাধ শেষে এসব সরঞ্জাম সেখানে ফেলে গেছে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। উদ্ধার হওয়া পোশাক ও সরঞ্জামগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এগুলো আসল নাকি নকল, এবং কারা কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে- সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD