রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬’এ রাজাপুরের তরুণ উদ্যোক্তা ফারহাদ প্রিন্সের অংশগ্রহণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৯ সময় দেখুন
৬০

টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬’এ রাজাপুরের তরুণ উদ্যোক্তা ফারহাদ প্রিন্সের অংশগ্রহণ।

আলমগীর শরীফ
ঝালকাঠি প্রতিনিধি।

শিক্ষাঙ্গনের পাঠ্যজ্ঞানকে বাস্তব শিল্পখাতের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইলভিত্তিক ক্যারিয়ার আয়োজন ‘টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬’। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, নবীন প্রকৌশলী, করপোরেট প্রতিনিধি ও শিল্পখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে প্রযুক্তিনির্ভরতার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে ভবিষ্যৎ জনশক্তিকে দক্ষ করে তোলা এবং শিক্ষাঙ্গন ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এ কার্নিভালের আয়োজন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান।
সকালে অংশগ্রহণকারীদের নিবন্ধন ও কিট বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মো. রিফাতুর রহমান মিয়াজী। উদ্বোধনী পর্বের পর নেতৃত্ব বিকাশ, পেশাগত প্রস্তুতি এবং করপোরেট জগতে সফলতার বিভিন্ন দিক নিয়ে একাধিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা গর্বিত সন্তান তরুণ উদ্দোক্তা -জনাব ফারহাদ প্রিন্স। অধিবেশনে মানবসম্পদ বিশেষজ্ঞ, প্রযুক্তি খাতের প্রতিনিধি এবং শিল্পখাতের নীতিনির্ধারকেরা নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ওয়ান টু ওয়ান’ জীবনবৃত্তান্ত পরামর্শ কেন্দ্র। সেখানে অভিজ্ঞ মানবসম্পদ পেশাজীবীরা অংশগ্রহণকারীদের জীবনবৃত্তান্ত মূল্যায়ন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা নতুন চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে।
মধ্যাহ্নভোজ ও জুমার বিরতির পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। পরে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও শিল্প ৪.০-কেন্দ্রিক বিশেষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে আধুনিক টেক্সটাইল শিল্পের প্রযুক্তিগত পরিবর্তন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত বক্তারা।
দিনব্যাপী আয়োজনে আরও ছিল বিশ্ব রেকর্ডধারী এস. এ. ওয়ালিদের জাদু ও মানসিক বিভ্রম প্রদর্শনী, শিক্ষার্থীদের নকশায় তৈরি পোশাকের ফ্যাশন প্রদর্শনী, র‍্যাফেল ড্র এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD