বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ‎ কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক মোরেলগঞ্জে সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত ‎ কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ ৫২ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও এ আই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার, গোপালগঞ্জ সদর থানায় ভুক্তভোগীর জিডি ​ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমার একক গান শীঘ্রই আসছে শ্রোতাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ সময় দেখুন
১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতী মধ্যপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস এবং ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউল করিম শেখ নজরুল।

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এই ত্রাণসামগ্রী হয়তো সব সমস্যার সমাধান নয়, তবে এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন,“বন্যাকবলিত মানুষের পাশে আমরা শুরু থেকেই রয়েছি। তাদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

ত্রাণ পেয়ে উপকারভোগী বন্যার্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD