রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ক্ষুদ্র ঋণ ও চারা বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ সময় দেখুন
২৮

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা এবং ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, “গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের স্বল্পসুদে দেওয়া ঋণ উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করে উপকারভোগীরা যেন স্বাবলম্বী হতে পারেন, সেটিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ব্যক্তি উন্নয়নের পাশাপাশি এর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে। আপনাদের হাত ধরেই টুঙ্গিপাড়ার প্রতিটি গ্রাম আরও সমৃদ্ধ হয়ে উঠুক।”

আলোচনা সভা শেষে বিআরডিবির ১০০ জন উপকারভোগীর মধ্যে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারজন উদ্যোক্তার মাঝে ৯ লাখ ৬৯ হাজার টাকা এবং বিআরডিবির দুটি সমিতির ২০ জন সদস্যের মধ্যে ১০ লাখ ৫৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD