রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টুঙ্গিপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা, লম্পট আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৯ সময় দেখুন
৪০

টুঙ্গিপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা, লম্পট আটক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে(৮)ঘরে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জাকার শেখকে (৫৮) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামের একটি বাড়িতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিলে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই শিশুটিকে খাবার পানি আনার জন্য পাঠানো হয়েছিল। এ সময় প্রতিবেশী জাকার শেখ শিশুটিকে একা পেয়ে কলার লোভ দেখিয়ে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। শিশুটি ঘরে প্রবেশ করা মাত্রই জাকার শেখ দরজা আটকে দেয় এবং তার ওপর শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তি ও ভয়ে শিশুটি চিৎকার শুরু করে।
ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগেই জাকার শেখ তার অবুঝ মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালানোর চেষ্টা করেন। তবে মেয়ের চিৎকার শুনে মা মনিরা বেগম কালক্ষেপণ না করে দ্রুত জাকার শেখের ঘরে ছুটে যান এবং মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: ৯৯৯ নম্বর থেকে কল পাওয়ার সাথে সাথেই আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত জাকার শেখকে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
ওসি আরও জানান, এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীকে কঠোর শাস্তির মুখোমুখি করতে পুলিশ সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD