July 2, 2026, 6:11 pm
শিরোনাম :
দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প লালপুরে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকার চক্র: তথ্য ফাঁসের নেপথ্যে কারা, প্রশ্ন অভিভাবক ও স্থানীয়দের সৌদি আরব তার উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কর্মী বাহিনী সম্প্রসারণের প্রচেষ্টা জোরদার করেছে। লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার- ২, ট্রাক্টর জব্দ ঝিনাইদহে মাদ্রাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, এক মাসেও মেলেনি সন্ধান সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার জামালপুরে নবম শ্রেণীর মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা সানজিদার শোকার্ত পরিবারের খোঁজ নিলেন জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম – দিলেন আর্থিক সহায়তা

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 2, 2026
  • 24 সময় দেখুন

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি, জলবায়ু সহনশীল চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্ভাবন বিষয়ক মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রদর্শিত প্রযুক্তি ও কৃষি উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

মেলাটি আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছেন। মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্পর্কে উদ্বুদ্ধ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষির বিকল্প নেই। কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকের আয় ও জীবনমান উন্নয়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকারি বিভিন্ন প্রণোদনা, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ সম্প্রসারণে কৃষি বিভাগ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা জানান, মেলায় প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি ও জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তারা নতুন ধারণা লাভ করেছেন, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বাড়াতে এবং লাভজনক চাষাবাদে সহায়ক হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD