March 25, 2026, 8:19 pm
শিরোনাম :
খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন গোপালপুরের হেমনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনা: অটোরিকশায় ট্রাকের ধাক্কা,নিহত ১,আহত ৩ আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর বাগেরহাটের শরনখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার।) ব্যক্তিগত আক্রোশের ‘বলির পাঠা’ জনপ্রিয় আইনজীবী জামিল হাসান তাপস জনমনে প্রশ্ন? নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনা: অটোরিকশায় ট্রাকের ধাক্কা,নিহত ১,আহত ৩

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 4 সময় দেখুন

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনা: অটোরিকশায় ট্রাকের ধাক্কা,নিহত ১,আহত ৩

বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে উত্তর পাথালিয়া বটতলা এলাকায় আকবর আলীর বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে একটি ইটবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD