মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক সৈয়দপুরে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত রূপসায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ নরসিংদীতে উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা অবৈধ প্রায় ২ কোটি টাকার কারেন্ট ও রিং জাল পুড়িয়ে দিলেন ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ,ছানি রোগী বাছাই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে এমপি এস এম জিলানী: ঢেউটিন-আর্থিক সহায়তা বিতরণ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন একই মায়ের তিন বোন, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল আলোচনা বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো.তোবারক হ্যাপি,বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানি কমান্ডার এ.কে.ভুঁইয়া,দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার,বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন,আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পঞ্চগড় জেলা শাখার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সদস্য সচিব মোমিন ইসলাম সরকার,এনসিপি পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ,জুলাই যোদ্ধা ও এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম,এবং দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হক।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
প্রস্তুতিমূলক সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন,শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক দল,বিভিন্ন সরকারি দপ্তর,শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD