April 19, 2026, 8:56 am
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

জামালপুরের সরিষাবাড়ীতে শান্তনা রাণী দাস নামে এক গৃহিণী নিখোঁজ ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, January 10, 2026
  • 115 সময় দেখুন

জামালপুরের সরিষাবাড়ীতে শান্তনা রাণী দাস নামে এক গৃহিণী নিখোঁজ ।

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজারের সন্নিকটে চাপারকোনা ভাটি পাড়ার শান্তনা রাণী দাস (৪০) নামে এক গৃহিণী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, চাপারকোনা ভাটি পাড়া গ্রামের লিটন চন্দ্র দাস এর স্ত্রী শান্তনা রাণী দাস বিগত ২৭-১২-২৫- ইং তারিখ ভোর ৪ ঘটিকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহির হয় । এর পর হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তনা রাণীর স্বামী লিটন চন্দ্র দাস কান্না জড়িত কন্ঠে জানান, দীর্ঘ ২১ বৎসর পূর্বে আমি শেরপুর জেলার বগুড়া গ্রামের মুচি স্বপন চন্দ্র দাস এর কন্যার সাথে ধর্মীয় বিধান মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বলেন তার পরিবারে এক মেয়ে ও দুই ছেলে জন্ম গ্রহণ করে। তাদের সংসার ভালো ভাবে চলে আসছিল। কিন্তু হঠাৎ করে বিগত ২৭-১২-২৫ ইং তারিখ ভোর ৪ টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায়। এর পর হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, এবিষয়ে সরিষাবাড়ী থানার একটি সাধারণ ডাইরী করা হয়েছে বলে জানান।
লিটন চন্দ্র দাস ও তার সন্তানদের কান্নায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে মোঃ আব্দুল লতিফ , মোঃ হাসমত আলী, ও লিটনের বড় ভাই বিশ্বজিৎ চন্দ্র দাস ও বড় মেয়ে বৈশাখী রাণী দাসসহ অনেকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি সুবিবেচনা সহকারে দ্রুত সময়ে সন্ধান প্রদানের জন্য জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া সাথে কথা তিনি বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD