রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৭ সময় দেখুন
৩২

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ জনপদে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।

বসতবাড়ির অনাবাদি পতিত জমি ব্যবহার করে উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ সবজি চাষ নিশ্চিত করা এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।

এই কার্যক্রমের আওতায় ৩০ জন নির্বাচিত উপকারভোগী কৃষকের মাঝে নিম্নলিখিত উপকরণসমূহ বিতরণ করা হয়। উন্নত জাতের শাক-সবজির বীজ, বিভিন্ন প্রজাতির ফলের চারা,
উপকরণ বিতরণের পাশাপাশি কৃষকদের ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ এবং ‘জলবায়ু পুষ্টি সমন্বিত কৃষি মডেল’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়িত এই উদ্যোগটি SACP-RAINS প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। এতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে আন্তর্জাতিক সংস্থা IFAD এবং GAFSP।

উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। তিনি বলেন, “বসতবাড়ির এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এই মডেল বাগানগুলো গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD