রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরের রশিদপুর শেকপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিলাত আলী আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৬ সময় দেখুন
২৮

জামালপুরের রশিদপুর শেকপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিলাত আলী আটক।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর | ৩০ মার্চ, ২০২৬
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিলাত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের শেকপাড়া (চকবাজার) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেনের দিকনির্দেশনায় এস আই নুর মোহাম্মদ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শেকপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিলাত আলীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশের চৌকস টিমটি।
এদিকে, কুখ্যাত এই মাদক ব্যবসায়ী আটক হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী এই সফল অভিযানের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে তারা এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত রাখার জন্য জোর দাবি জানিয়েছেন।
নারায়ণপুর তদন্ত কেন্দ্র জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD