নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাঠালী ব্লকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। আগামী ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে সম্ভাব্য ৩ হাজার ৬৫৩ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হবে।
কার্যক্রমটি মনিটরিং করেন নীলফামারী জেলার কৃষির অভিভাবক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল। এ সময় তিনি তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নীলফামারীর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সাদেকুজ্জামান এবং জলঢাকা উপজেলার উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের একটি হালনাগাদ ও নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


Leave a Reply