রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জলঢাকায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
৩৩

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে জলঢাকা থানামোড়ে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি’র জলঢাকা উপ-শাখার উদ্যোগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জলঢাকা উপ-শাখার ব্যবস্থাপক সোহানুর রহমা৷ সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম এবং পূবালী ব্যাংক পিএলসি নীলফামারী জেলা শাখা ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখা ও উপ-শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী। এর মাধ্যমে নির্ধারিত শর্তসাপেক্ষে গ্রাহকরা বিনা চার্জে বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জলঢাকায় এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বাড়বে এবং স্মার্ট, স্বচ্ছ ও আধুনিক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD