রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানীর পক্ষে বর্নি ইউনিয়ন বিএনপি’র প্রচার প্রচারণা।”

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২২ সময় দেখুন
৩০

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানীর পক্ষে বর্নি ইউনিয়ন বিএনপি’র প্রচার প্রচারণা।”

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহাম্মেদ ও বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বর্নি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন,টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জসিম শেখ, সাবেক বিএনপির নেতা জাকির ফকির, বর্নি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

এস এম জিলানীকে মনোনয়ন দেয়ায় বিএনপির সকল নেতাকর্মী আজ আনন্দিত। এ আসনের ভোটাররা এবার এস এম জিলানীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা আশাবাদী।
বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, আমরা জনকল্যাণে কাজ করবো এবং মানুষের ভালবাসা নিয়েই এস এম জিলানী কে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণায় নেমেছি। আশা করি, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD