বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১ খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করায়,এম পি দিপু ভুইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন, চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ পার্থশী নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খন্দকার মাহবুব হাসান দিপন এজলাসে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ, হাসপাতালে ভর্তি শিক্ষানবিশ আইনজীবী কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড থানচিতে সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে নতুন প্রকল্পের উদ্বোধনী সভা ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত, বাবু এমপির উন্নয়নের ধারায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০ সময় দেখুন
১১

দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (২২ জুলাই) টংগুয়া ফাজিল মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো.আমিনুল হক চৌধুরী (বিএসসি),আহ্বায়ক,খানসামা উপজেলা বিএনপি এবং মো.রবিউল আলম তুহিন,জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক,খানসামা উপজেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফজলুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.মেহরাজুল আলম সুফি।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য শরিফুল ইসলাম প্রধান,৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন,২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবাইদুল রহমান,২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের যুগ্ন আহবায়ক মশিউর রহমান চৌধুরী,এবং ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী।

বক্তারা দলকে আরও সুসংগঠিত করা,তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD