March 25, 2026, 8:19 pm
শিরোনাম :
খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন গোপালপুরের হেমনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনা: অটোরিকশায় ট্রাকের ধাক্কা,নিহত ১,আহত ৩ আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর বাগেরহাটের শরনখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার।) ব্যক্তিগত আক্রোশের ‘বলির পাঠা’ জনপ্রিয় আইনজীবী জামিল হাসান তাপস জনমনে প্রশ্ন? নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 5 সময় দেখুন

খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

বুধবার (২৫ মার্চ ২০২৬) দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে আউশ ধান, হলুদ ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে অধিক উৎসাহ নিয়ে আবাদে এগিয়ে আসছেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার নির্ধারিত সংখ্যক কৃষকের মাঝে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD