রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট ও ইউসিবি ব্যাংক

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
৬৯

সাম্প্রতিক সময়ে দেশে চলমান অতিবৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

শনিবার ১৮ জুলাই খাগড়াছড়িতে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নং গোলাবাড়ি ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উপস্থিতিতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অপরদিকে শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উদ্যোগে প্রায় ৫০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি।
এসময় তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তামূলক উদ্যোগের জন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মানবিক সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ত্রাণপ্রাপ্ত বন্যার্তরাও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD