রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কেনাকাটা করলেই লাভ!ইসলামপুরে ‘ব্লু-মার্ট সেলস পয়েন্ট’-এর উদ্বোধন

আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৪২

“ব্যয় থেকেই করুন আয়”—এই আধুনিক ও ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বিজনেসের নতুন বার্তা নিয়ে জামালপুরের ইসলামপুরে যাত্রা শুরু করেছে ‘ব্লু-মার্ট সেলস পয়েন্ট’। সাধারণ গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা ও শতভাগ লাভের সুযোগ দিতেই মূলত এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আগমন।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া বাজার গোরস্থান রোডস্থ ‘জে.কে এগ্রোভেট’ কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে সেলস পয়েন্টটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লু-স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি-এর ডিরেক্টর রফিকুল ইসলাম সুজন ও শেখ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ান স্টার মোস্তাফিজুর রহমান, মেসার্স আনোয়ারা এন্টার প্রাইজ এর প্রোঃ আনোয়ারা বেগম, ব্লু-মার্ট সেলস পয়েন্ট মেম্বার আনিসুর রহমান এবং সদস্য আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা জানান, প্রযুক্তির এই যুগে কেনাকাটাকে আরও সহজ ও লাভজনক করতেই ব্লু-মার্ট কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন আকর্ষণীয় রিচার্জ কার্ডসহ নানা ধরনের আধুনিক সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করেই যেকোনো গ্রাহক এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারবেন।

​তারা আরও জানান, পণ্য ক্রয়ের সাথে সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন “ব্লু-মার্ট ওয়ার্ল্ড”-এর বিশেষ রিচার্জ কার্ড, যা তাদের কেনাকাটার খরচ থেকে বাড়তি আয়ের সুযোগ তৈরি করে দেবে। আধুনিক সুবিধা ও ডিজিটাল বিজনেসের এই নতুন কনসেপ্ট নিয়ে স্থানীয় গ্রাহকদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD