June 29, 2026, 5:58 pm
শিরোনাম :
৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরকীয়ায় মত্ত স্বামী, বিচার চেয়ে দ্বারে দ্বারে ভুক্তভোগী পরিবার কটিয়াদীতে ২২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে অবসরে গেলেন এসআই ছবির কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার-৭ কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ; অপসারণের দাবি এলাকাবাসীর মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর, দীঘিনালায় উদ্ধার শেষে বন বিভাগের জিম্মায়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান মুফতি আবু উবাইদা দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে মাদারগঞ্জে ভ্যান চালক ফাঁসীতে ঝুলে আত্মহত্য জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি রাস্তা বন্ধ,অবরুদ্ধ ১৬ পরিবার,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার-৭

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, June 29, 2026
  • 30 সময় দেখুন

কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার-৭

মুহাম্মদ কাইসার হামিদ
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের এক নিয়মিত বিশেষ অভিযানে একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ মিয়া। সে উপজেলার চৌহদ্দি এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।

এছাড়া বড়ছয়সুতি এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় মামুনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অভিযানে নিয়মিত মামলার আরও তিনজন এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুইজনসহ সর্বমোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে কুলিয়ারচর থানা পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এলাকার সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মাদক ও অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD