রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কুমিল্লা সদর দক্ষিণ থেকে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

মো:লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৬৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মঙ্গলমুড়া গ্রামের বাসিন্দা ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী মোসাঃ খাদিজা আক্তার কাজল (১৭) গত ৩০ জুন থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বর্তমানে এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ৩০ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯টায় খাদিজা আক্তার কাজল নিজ বাড়ি থেকে লালমাই লেকল্যান্ড পার্কের উত্তর পাশে অবস্থিত এক বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ খাদিজা আক্তার কাজলের পিতা মো. কাশেম। তাদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মঙ্গলমুড়া গ্রামে।

পরিবারের দেওয়া তথ্যমতে, খাদিজার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে কালো বোরকা ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

যদি কোনো ব্যক্তি খাদিজা আক্তার কাজলের সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে তাঁর বড় ভাই মো. মাসুদের সঙ্গে ০১৩৫৬০২১৮৩২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD