রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৪১

কুমিল্লার দাউদকান্দির থৈরখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ মাহবুব সম্রাট নামে একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ফাড়ির সদস্যরা।

বুধবার (২২জুলাই) বিকেলে উপজেলার থৈরখোলা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আটককৃত আসামি মাহবুব সম্রাট (৩৪) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে এবং গত বছরের ২৫ জুলাই রাত ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই মাহবুব সম্রাট।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল এতথ্য জানিয়েছেন।

তিনি জানান,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর টু মালিগাঁও রাস্তার পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর দাড়িয়ে থাকা মাহাবুব সম্রাট পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালানোর চেষ্টা করছিল । এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে তার কোমর থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তার নামে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম পলাশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD