বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ‎ কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক মোরেলগঞ্জে সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত ‎ কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ ৫২ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও এ আই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার, গোপালগঞ্জ সদর থানায় ভুক্তভোগীর জিডি ​ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমার একক গান শীঘ্রই আসছে শ্রোতাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬ সময় দেখুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, ধর্ষণ মামলার এক আসামি এবং চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ)আব্দুল আজিজ,এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক,এসআই (নিঃ) আজিজুল ইসলাম, এসআই (নিঃ) মনির হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়,রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি হিসেবে পরিচিত এজাহারভুক্ত আসামি পিএস মো.সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।
এরপর রাত ২টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার বাসিন্দা এবং বায়নগর বাজারের এস আলম সুপার মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
একই রাতে রাত ৩টা ৩০ মিনিটে পৌরসভা এলাকা থেকে চুরি মামলার আসামি মো.রিপন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD