মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ঝরে গেল রিক্তার স্বপ্ন, প্রতিবন্ধী বাবার চোখে জল। পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট আরপিএমপি ডিবির অভিযানে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনকালে গ্রেফতার-২ থানচি–বান্দরবান সড়কে পরিবহন সংকট: লোকাল বাস চালুর দাবিতে ক্ষোভ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু বগুড়ায় জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বর্বরোচিত হামলা, একই পরিবারের ৪ জন আহত,২ জনের অবস্থা আশঙ্কাজনক জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ,যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ সবুজ বাংলাদেশ গড়তে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় হাম সন্দেহ ও হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
মারা যাওয়া রায়হান বরুড়া উপজেলার ইমাম হোসেনের ছেলে। হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী,২৪ ঘণ্টায় ১৫ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে পরীক্ষায় ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৮ জন ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১৯ জুলাই পর্যন্ত কুমিল্লায় মোট তিন হাজার ১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৪৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম সন্দেহে ১৩ জন ও হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া দুই হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং দুই হাজার ৫০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ জানান, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলার টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ জানান, মারা যাওয়া শিশুরা আগে হাম-রুবেলার টিকা পেয়েছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগের তুলনায় জেলায় হামে আক্রান্তের হার কমেছে বলে দাবি করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD