রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮২ সময় দেখুন
১১৫

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় জুন মাসে দশটি খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং ২১ টি ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনে ৪১ টি মামলা দায়ের হয়েছে। চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে ৪৮ টি, অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে ৫৫ টি এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে ২ শ টি। রবিবার কুমিল্লা জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী সূত্রে জানা গেছে জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা দায়ের হয়েছে ৫৭৭ টি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতি কে সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা কমিটির কার্যপত্র বিবরণী সূত্রে জানা যায়, মে মাসে কুমিল্লায় ১৭ টি খুনের ঘটনায় মামলা দায়ের হয়। মে ও জুন দুই মাসে মোট সাতাশটি খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মে মাসে বিভিন্ন অপরাধে মোট ৬১২টি মামলা দায়ের হয়, যা জুন মাসের তুলনায় ৩৫ টি বেশি। এছাড়া জুন মাসে ২৫ টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৩ জন। মে মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩০ টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে আট-২৮ জন আহত হয়েছে আট জন। জুন মাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৪৯ টি এর আগের মাস মে মাসে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল ৭৯টি।

জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের সংখ্যা ৮৩ টি, এসব মোবাইল করবে ১৩৮ টি মামলা দায়ের হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩১ হাজার ২৫০ টাকা। কারাদণ্ড ও অর্থদণ্ড মিলে ১৩৮ জনকে শাস্তি প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬৫টি মোবাইল কোর্টে ৮৮ টি মামলা দায়ের হয়েছে, ৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং একজনকে অর্থদণ্ড ও কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে। সড়ক পরিবহন আইনে ১৫ টি মোবাইল কোর্টে মামলা হয়েছে ৩৩ টি, জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২৬০০ টাকা এবং একজনকে উভয়দণ্ড দেয়া হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে বারটি মোবাইল কোর্টে আটটি মামলা দায়ের হয়েছে, ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবেশ আইনে ১৭ টি মোবাইল কোর্টে ১৫ টি মামলা দায়ের হয়েছে দুই লাখ ৩৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD