রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কালিগঞ্জে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
৩১

কালিগঞ্জে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান

মোঃ হারুন উর রশীদ
কালিগঞ্জ, সাতক্ষীরা॥

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দ পার্কে ১ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবার দোয়া চেয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলম। দোয়া অনুষ্ঠানে আলোচনা ও কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম- আলহাজ্জ্ব আকরাম হোসাইন, থানা মসজিদের পেশ ঈমাম মাওলানা ওমর ফারুক শামীম, নাসরুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা আবু মুসা, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম নূরী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওয়েজুর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদিরি। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খাইরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম হোসেন, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD